বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে কমলনগর প্রেসক্লাব। বুধবার (১১ মার্চ) হাজিরহাট হামেদিয়া কামিল মাদরাসা হলরুমে এ আয়োজনের সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু।
ইফতারের পূর্বে বক্তাগণ বলেন, কমলনগরের সাংবাদিকদের ভূমিকার কারণে সামাজিক নানা অসঙ্গতি ফুটে উঠছে। তবে কমলনগরের উন্নয়নের জন্য এবং দূর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা চান বক্তারা। সরকারের বিভিন্ন প্রকল্পে অনিয়মরোধে সাংবাদিকদের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজেরে সঞ্চালনায় এ অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্মীপুর জেলা সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ, হাজিরহাট কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের, চর ফলকন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল অদুদ হাওলাদার, লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবি ফখরুল ইসলাম, কমলনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান এবং সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার দুইশতাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী।





রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা
তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি 