শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
---

Newsadvance24
শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
প্রথম পাতা » চট্টগ্রাম » ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
৫০ বার পঠিত
শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ

কমলনগর (লক্ষ্মীপুর)  প্রতিনিধি

---

জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, জনপ্রশাসনের প্রতি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কারণে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। আমরা সকল জঞ্জাল সরিয়ে মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।  সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করবো। এ জন্য আপনাদের আরো সচেতন হতে হবে। শুক্রবার (২৭ই ফেব্রুয়ারী) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় তার নিজবাড়িতে মায়ের কবর জেয়ারত শেষে এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

‎তিনি বলেন,  নির্বাচনের আগে আমাদের জয়ী হওয়ার জন্য এক ধরনের প্ল্যান ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, জয়ী হলে তিনি তিনটি মৌলিক দায়িত্ব পালনে জনগণের কাছে অঙ্গীকার করেছেন । তা হলো- দুর্নীতি বন্ধ করা, আইনের শাসন নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক সরকার গঠন করা। এখন জনগণের সাথে আমাদের যে ওয়াদা তা বাস্তবায়ন করার সময়। এ জন্য সকল ভেদাভেদ ভুলে দেশের প্রয়োজনে আমরা এক হয়ে কাজ করতে হবে।

‎ইসমাইল জবিউল্লাহ বলেন, ভোটে সকল দল অংশ গ্রহন করবে; এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা সরকার গঠন করেছি। এখন আর দলীয় কোন ভেদাভেদ নেই। জন নেতা জনাব তারেক রহমান এখন আর এক দলের প্রধানমন্ত্রী নয়; তিনি জনগনের প্রধানমন্ত্রী। এ জন্য তারেক রহমানের বার্তা হলো কোন প্রতিহিংসা পরায়ন এবং কোন প্রতিশোধ নেওয়া যাবে না। আমরা সকলকে সাথে নিয়ে মিলে মিশে কাজ করতে হবে। তবে যারা দেশের ক্ষতি করেছে।  যারা ব্যাংক লুট করেছে,গুম-খুন করেছে তাদের বিষয়ে আমরা ছাড় দিব না। তাদের বিচার বাংলার মাটিতে হবে। এসময় তিনি, যারা ধানের শীষে ভোট দিয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন অগ্রণী ভুমিকা রেখেছেন তাদের তিনি ধন্যবাদ জানান।

‎এর আগে নিজের শৈশবে বেড়ে ওঠা মোক্তার বাড়ি জামে মসজিদে তিনি জুমার নামাজ আদায় শেষে তার মায়ের কবর জিয়ারত করেন। পরে আয়োজিত সমাবেশে  উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রশাসন, কমলনগর প্রেসক্লাব, উপজেলা বিএনপি, কমলনগর কলেজসহ বিভিন্ন সংগঠন।

‎এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু। উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাত হুসাইন, বিএনপির উপজেলা সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন প্রমুখ





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎
কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎ কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎
শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি
ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই :  এ আর হাফিজ উল্লাহ ‎ ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই : এ আর হাফিজ উল্লাহ ‎
ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎ ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎
জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎ জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎
কমলনগরে  জামায়াত কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, বিক্ষোভ কমলনগরে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, বিক্ষোভ

আর্কাইভ