শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
২৮৬ বার পঠিত
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথমে রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়।

---

উপজেলা প্রশাসন, কমলনগর থানা, মুক্তিযুদ্ধা সংসদ, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি, গণঅধিকার পরিষদ, কমলনগর প্রেসক্লাব, উপজেলার পরিষদের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

---

 

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রাহাত উজ জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন,  কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম,  মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম,  উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু প্রমুখ।

 

---

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইফতেখার হোছাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির,উপজেলা তথ্য কর্মকর্তা শাহানা ইসলাম, মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম,  গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলাইমান চৌধুরী।

‎পরে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





আর্কাইভ