বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ১৩ ব্যবসায়ির জরিমানা
কমলনগরে ১৩ ব্যবসায়ির জরিমানা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে বাজারের ফুটপাত দখল করে দোকান বসানোর অপরাধে ১৩ ব্যবসায়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর হাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান এ জরিমানা করেন। ওই সময় নগদ ১৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, উপজেলার, হাজিরহাট, করুনানগর, চরলরেন্স খাসেরহাট, করইতলা ও তোরাবগঞ্জ বাজারের দোকানের সামনে ফুটপাত দখল করে অবৈধ ভাবে দোকান বসাচ্ছে ব্যবসায়িরা। এর ফলে দীর্ঘদিন থেকে বাজারগুলোতে যানজট লেগেই রয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে অভিযানে নামেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান জানান, অবৈধভাবে ফুটপাত দখল যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। যানজট নিরসনে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।





কমলনগরে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি প্রভাবশালীদের দখলে
কমলনগরে ব্যবসায়ির ওপর হামলা, বসতঘর ভাঙচুর
মানব সেবায় ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেলেন পুলিশ সদস্য দোলন
কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি 