শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে এনজিও’র কর্মী পরিচয়ে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র, গ্রেপ্তার ৩ ‎ ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে এনজিও’র কর্মী পরিচয়ে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র, গ্রেপ্তার ৩ ‎ ‎
৪৮৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে এনজিও’র কর্মী পরিচয়ে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র, গ্রেপ্তার ৩ ‎ ‎

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎---

লক্ষ্মীপুরের কমলনগরে এনজিও’র কর্মী পরিচয়ে মিথ্যা প্রলোভন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ১০লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন একটি প্রতারক চক্র। এ ঘটনায় তিন প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তারা হলো- লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়নের বজলুর রহমান মুন্সির ছেলে মোঃ শরীফ (৫০), মৃত হাবিব উল্যাহর ছেলে মোঃ  জহিরুল ইসলাম (৪০) ও রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চরডাক্তার এলাকার মৃত সেরাজল হকের ছেলে শাহ আজিজ (৩৪)। বুধবার রাতে এক গ্রাহক মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ওই দিন দুপুরে এলাকাবাসী তাদেক আটক করে পুলিশে দেয়।

‎জানা যায়, ‘ইমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিঃ’ নামে একটি এনজিওর পরিচয় দিয়ে গ্রেপ্তারকৃতরা সহ ৭-৮জন লোক মিথ্যা প্রলোভনে কমলনগরের বিভিন্ন এলাকা গিয়ে এক হাজার টাকা  করে আদায় করে। এ সময় প্রচারক চক্ররা এক হাজার টাকা জমা দিলে ১০ বছরে এককালীন ৪০হাজার টাকা দিবেন বলে গ্রামের মহিলাদের লোভে ফেলায়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১০লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় এ চক্র । বুধবার দুপুরে চরফলকন ইউনিয়নে আবার মিথ্যা প্রলোভনে টাকা কালেকশন করতে যায় তারা। ওই সময় তাদের কথা বার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের থানা হেফাজতে নেওয়া হয়। এর পর ওই দিন রাতে চরফলকন এলাকার মোঃ ইসমাইলের স্ত্রী নুপুর বেগম আটককৃতদের আসামি করে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এনজিও পরিচয়ে  মিথ্যা প্রলোভনে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে একটি চক্র।  এ বিষয়ে মামলা হলে তাদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। এর সাথে আরো কোন লোক জড়িত আছে কিনা আমরা তদন্ত করছি।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ