শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ২৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ‎জনগণের জন্য কাজ করুন; জনগণই নেতা বানাবে : বিথীকা বিনতে হোছাইন
প্রথম পাতা » চট্টগ্রাম » ‎জনগণের জন্য কাজ করুন; জনগণই নেতা বানাবে : বিথীকা বিনতে হোছাইন
৯১২ বার পঠিত
শুক্রবার ● ২৫ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‎জনগণের জন্য কাজ করুন; জনগণই নেতা বানাবে : বিথীকা বিনতে হোছাইন

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

‎---

কমলনগর (লক্ষ্মীপুর) : স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথীকা বিনতে হোছাইন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, জনগণের জন্য কাজ করুন; জনগণই আপনাকে নেতা বানাবে। আপনারা শফিউল বারী বাবুকে কেন ভালো বাসেন? আমি জানি বাবু ছিলেন প্রয়াত রাষ্ট্র পতি জিয়াউর রহমান আদর্শের নেতা। কিন্ত এখন দেখছি বাবুকে যারা ধারন করেন, শ্রদ্ধা করেন তারা বিএনপির সাংগঠনিক পদ পায়না। এটা কোন সাংগঠনিক সিদ্ধান্ত হতে পারে না। এ সব হিংসাত্মক মনোভাব বাদ দিয়ে জনগনের জন্য কাজ করুন। শুক্রবার বিকেলে কমলনগর উপজেলার হাজিরহাটের পালকি চাইনিজ রেষ্টুরেন্ট শফিউল বারী বাবুর ৫ম শাহদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, রামগতি কমলনগরের প্রধান সমস্যা নদী ভাঙন। আগামী দিনে আমরা সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যার সমাধান করার চেষ্টা করবো। আর এলাকায় জেলেদের প্রয়োজনে ইলিশ সম্পদ রক্ষায় কোল্ড স্টোরেজ নাই। আমারা জেলেদের জন্য কাজ করতে চাই। এবং কৃষকের উৎপাদিত সয়াবিন গুডামজাত করার কোন ব্যবস্থা নেই। যার কারণে কৃষক কম দামে সয়াবিন বিক্রি করে দিতে হয়। আমরা আগামী দিনে কৃষকের জন্য এ সব পদক্ষেপ নিতে চাই। মরহুম শফিউল বারী বাবু স্মৃতি সংসদের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নুর সোহাগের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, জেএসডির সভাপতি আবদুল মোতালেব, হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, চরফলকন বিএনপির সভাপতি আবদুল অদুদ হাওলাদার, এ্যাড জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের জেলা সিনিয়র সহসভাপতি আবু সায়েদ মাহমুদ স্বপন, রামগতি পৌর সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, রেদোয়ান হোসেন ও তারেকুল ইসলাম রকি প্রমুখ। এ সময় ৯জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।





চট্টগ্রাম এর আরও খবর

উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই

আর্কাইভ