শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সাগরে কমলনগরের ১১জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
প্রথম পাতা » চট্টগ্রাম » সাগরে কমলনগরের ১১জেলে অপহরণ, মুক্তিপণ দাবি
৪৬৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাগরে কমলনগরের ১১জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎---

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১১ জন জেলে জলদস্যুদের হাতে অপহৃত হয়েছেন। এদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন  ট্রলারের মালিক মো. সোলেমান (৩৪),  মাঝি আবদুল মজিদ (৫৫), মো. সিরাজ মাঝি (৫০) ও মো. ইব্রাহিম (৩০)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। অপহৃত সবাই উপজেলার পাটোয়ারীর হাট ও চর ফলকনের স্থায়ী বাসিন্দা।

‎অপহৃত সোলেমানের ভাই মো. হানিফ মাঝি জানান, গত পরশু সকালে ট্রলার নিয়ে তার ভাইসহ এরা ১১ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। পথে সন্দ্বীপের পশ্চিমে ডেংগারচরে ট্রলারসহ তাদের জলদস্যুরা অপহরণ করে। গতকাল (বুধবার) রাতে তার ভাই সোলেমানের ফোন থেকে তার কাছে কল আসে ট্রলারসহ জলদস্যুরা তাদের অপহরণ করেছে। ওই সময় তার কাছে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে ওই মোবাইল নাম্বার বন্ধ রয়েছে। আমরা হাতিয়া ও সন্দ্বীপ কোস্ট গার্ডদের অবহিত করেছি। এখন  জলদস্যুরা কি করছে বুঝতে পারছি না।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি।

‎

‎

‎

‎

‎





চট্টগ্রাম এর আরও খবর

উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই

আর্কাইভ