বুধবার ● ২ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে নামজারিতে জাল খতিয়ান দাখিল করায় যুবকের কারাদণ্ড
কমলনগরে নামজারিতে জাল খতিয়ান দাখিল করায় যুবকের কারাদণ্ড
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে নামজরিতে জাল খতিয়ান দাখিল করায় আজিজুর রহমান (২৯) নামে এক যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোছাইন এ দন্ড দেন। সে হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিজিপাড়ার তাজু মাষ্টার বাড়ির আবুল কালাম ছেলে।
জানা যায়, উপজেলা ভূমি অফিসে নামজারির জন্য আজিজ খতিয়ান ও প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করে। বুধবার দুপুরে ওই নামজারির শুনানির সময় কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় তার দাখিলকৃত সকল কাগজপত্র জাল।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসাইন, বিষয়টি নিশ্চিত করে বলেন,নামজারি মিসকেসের শুনানির সময় জাল খতিয়ান ও কাগজ পত্র দাখিল করায় এক যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জাল কাগজপত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 