শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ২০ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
৭৪৮ বার পঠিত
শুক্রবার ● ২০ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুরের কমলনগরে গ্রামীণ সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার জুমআর নামাজের পর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের জাগরণী স্কুল সড়ক প্রকাশ আমানিয়া সড়কের আশপাশের বাসিন্দারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে আসলাম চৌকিদার জামে মসজিদের মুসল্লীসহ ওই এলাকার প্রায় ৫শতাধিক মানুষ অংশ নেয়।

এলাকাবাসীর দাবি দীর্ঘ ১০০ বছর থেকে  আমানিয়া সড়ক নামে পরিচিত এ সড়ক দিয়ে যাতায়াত করছেন তারা। গত ৩০ বছর আগে এ সড়ক ইটের সলিং হয়। দীর্ঘ দিন থেকে ইটের সলিং নষ্ট হয়ে গিয়ে এ সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন  এ সড়ক দিয়ে  দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ উপজেলা সদর হাজিরহাট বাজার এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। সড়ক পাকাকরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে বারবার আবেদন করেও কোন কাজ হয়নি। তাই তারা নিরুপায় হয়ে আজ মানববন্ধন করেন। এ ছাড়াও দ্রুত এ সড়ক পাকাকরণ না হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।  মানববন্ধনে উপস্থিত ছিলেন, হাজিরহাট ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, প্রগ্রেসিভ লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: এর এএমডি ও ওই এলাকার বাসিন্দা জামাল হোসেন, লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী এমরান হোসেন নিখিল, হাজিরহাট বাজার পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান মঞ্জুর, বিএনপি নেতা সাহাব উদ্দিন ও আরমান হোসেন প্রমূখ।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ বলেন, আমি নতুন এসেছি এ সড়ক সম্পর্কে আমার কোন ধারণা নেই। সড়কটির আইডি হয়ে থাকলে আমাদের নির্বাহী প্রকৌশলীর সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন,আমানিয়া সড়কের বিষয়টি আমার নলেজে আছে। আগামী অর্থ বছরে এ সড়ক পাকাকরণ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ