বুধবার ● ১৯ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারীও রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো- উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকার সিরাজ মেম্বারের স্ত্রী মুন্নি আক্তার ও তোরাবগঞ্জ এলাকার আইয়ুব আলীর ছেলে মো. জামাল উদ্দিন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, মুন্নি আক্তার দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা করছে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান দিয়ে ১৩পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। মুন্নি এর আগেও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে। অপর দিকে তোরাবগঞ্জ এলাকা থেকে গোপন সংবাদে ৩০০গ্রাম গাঁজাসহ মো. জামাল নামে এক ব্যাক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে লক্ষ্মীপর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে বলে তিনি আরো জানান।





কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান 