মঙ্গলবার ● ১১ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মেঘনার ভাঙন ও আগুনে পোড়া ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
কমলনগরে মেঘনার ভাঙন ও আগুনে পোড়া ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার ভাঙন ও আগুনে পোড়া ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, সহকারি কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রক্সি। এ সময় মেঘনার ভাঙনে ৫০ পরিবারকে ৫হাজার টাকার চেক, আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ১০হাজার টাকার চেক ও প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে ৫০ পরিবারকে নগদ ৫শ’ টাকা করে নগদ টাকা প্রধান করা হয়।





কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান 