শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মীর সেবা সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা ও ঈদ পুণর্মিলনী
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মীর সেবা সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা ও ঈদ পুণর্মিলনী
৫৩৬ বার পঠিত
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে মীর সেবা সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা ও ঈদ পুণর্মিলনী

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মীর সেবা সোসাইটির কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কমলনগর প্রেসক্লাবের এ পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। মীর সেবা সোসাইটির সভাপতি পোল্যান্ড প্রবাসী মীর ফিরোজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজিরহাট কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মওলানা জায়েদ হোছাইন ফারুকী। বিশেষ অতিথি ছিলেন, হাজিরহাট উপকূল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, ইসলামী ব্যাংক লাকসাম শাখার ব্যবস্থাপক সানা উল্যাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু। প্রেসক্লাবের অর্থ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মীর সেবা সোসাইটির উপদেষ্টা ইমান আলী, ফলকন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওদুদ হাওলাদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজ, সহসভাপতি এ আই তারেক, ক্রীড়া সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন ও মীর সেবা সোসাইটির অর্থ সম্পাদক ছাইফুল্লাহ মনির প্রমুখ। পরে ৬সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং মীর ফিরোজ রায়হানকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করে মোট  ১১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে কমলনগরের বিভিন্ন এলাকায় সেবামূলক কার্যক্রম করে আসছেন মীর ফাউন্ডেশন। বিভিন্ন জটিলতার মীর ফাউন্ডেশন নাম বাদ দিয়ে মীর সেবা সোসাইটি নামে আগের নিয়মে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান তারা।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ