শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ৩১ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে এ প্রথম ঈদের জামাত শুরু করলো প্রশাসন
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে এ প্রথম ঈদের জামাত শুরু করলো প্রশাসন
৫৩৪ বার পঠিত
সোমবার ● ৩১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে এ প্রথম ঈদের জামাত শুরু করলো প্রশাসন

মো. ফয়েজ, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে প্রথমবারের মতো প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত বিশাল এই ঈদের জামাতে ইমামতি করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হাফেজ মোহাম্মদ মানসুর।

জামায়াতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামানের উপস্তিতিতে আরো অংশগ্রহণ করেন সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) রকিবুল হাসান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, বিএনপির আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রেদোয়ান উল্লাহ খানসহ সরকারের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি, অগ্রগতি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত এবং ফিলিস্তিনি মুসলমানদের রক্ষার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাতুজ জামান উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ