শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে দেড় লক্ষাধিক টাকার মাছ জব্দ, ৫জেলে গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে দেড় লক্ষাধিক টাকার মাছ জব্দ, ৫জেলে গ্রেপ্তার
৩৫৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে দেড় লক্ষাধিক টাকার মাছ জব্দ, ৫জেলে গ্রেপ্তার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ পরিবহনের দায়ে ৫জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে হাজিরহাট ইউনিয়নের মেঘনা সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চরফলকন ইউনিয়নের সামসুদ্দিন বেপারী ছেলে মান্নান (২২), নূরণরীর ছেলে মোঃ আলাউদ্দিন(১৯), মাহনউদ্দিনের ছেলে কামরুল (২২), ছগির আহাম্মদের ছেলে শাকিব (২০) ও আদ্রাদির ছেলে ইসমাঈল (১৯)।

জানা যায়, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল ২ মাস চাঁদপুরের ষাটনল থেকে রামগতির আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এরিয়া সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে পাটারিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক রাজ্জাক তালুকদার ও উপজেলা যুবদলের সদস্য হেলাল মেম্বার ও স্থানীয় বেলাল মাঝি নদীতে জেলেদের মাছ ধরতে বাধ্য করছেন। এদের বিরুদ্ধে সম্প্রতি মানবজমিনসহ একাধিক জাতী দৈনিকে নিউজ ও হয়েছে। গত কাল বুধবার রাতে রাজ্জাক তালুকদারের লোকজন নদী থেকে মাছ ধরে পিকআপ ভ্যানে করে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদে পুলিশ মাছসহ জেলেদের আটক করে। পরে মামলায় ৫ জেলেকে গ্রেপ্তার দোখিয়ে জেল হাজতে পাঠায়। নিষেধাজ্ঞার ২৫ দিনে রাজ্জাক তালুকদার ও হেলাল মেম্বার প্রায় দুই কোটি টাকার মাছ বিক্রি করছেন বলে জেলেরা জানান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, পিকআপ ভর্তি মাছসহ ৫ জেলেকে গ্রেপ্তার দেকিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাছগুলো নিলামের প্রক্রিয়া চলছে।

 





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ