শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ১৪ বছর পরে যুবদলের কমিটি, স্থান পেয়েছেন নানা ও ইয়াবা কারবারি
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ১৪ বছর পরে যুবদলের কমিটি, স্থান পেয়েছেন নানা ও ইয়াবা কারবারি
৮৫৭ বার পঠিত
শনিবার ● ১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ১৪ বছর পরে যুবদলের কমিটি, স্থান পেয়েছেন নানা ও ইয়াবা কারবারি

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা  জাতীয়তাবাদী  যুবদলের ১৪ বছর পরে আহবায়ক কমিটি দেওয়া হয়েছে। জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহবায়ক রশিদুল হাসান লিংকন ও সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুনের স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মাওলানা মো.ইউছুফ পাটোয়ারীকে আহবায়ক এ্যাড.আমজাদ হোসেন যুগ্ম আহবায়ক, আবু সায়েদ দোলনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এদিকে কমিটিতে স্থান পাওয়া নানা ও ইয়াবা কারবারিও রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এছাড়া একমাত্র যুগ্ম আহবায়ক এ্যাড আমজাদ হোসেন স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহবায়ক বলেও জানা যায়। শনিবার দুপুরে এ কমিটি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দলের নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জানা যায়, কমিটি ৩ মাসের জন্য অনুমোদন দিলেও  চিঠিতে কোন  তারিখ উল্লেখ নেই।  কমিটির আহবায়ক ইউছুফ পাটোয়ারীর  ৩ মেয়ে বিয়ে দিয়েছেন। ওই সব ঘরে নাতি নাতনিও রয়েছে। এছাড়া ২৭ নম্বর সদস্য মোস্তফা সারোয়ার দীর্ঘ দিন ইয়াবা কারবারের সাথে জড়িত। তিনি ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে জেলেও ছিলেন দীর্ঘদিন। মোস্তফা সারোয়ারের এ অপকর্মে এর আগে একাধিক পত্রিকা নিউজও হয়েছে।

এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক নতুন কমিটির এক সদস্য বলেন, কমিটিতে টাকা ও তোষামোদকারীদের গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা  যারা দীর্ঘদিন এ দলের সাথে জড়িত তাদের সাথে প্রতারণা করা হয়েছে। এ ছাড়াও তিনি বলেন “এ দল হলো জি হুজুর যাহাপনার দল”।

কমিটির আহবায়ক মাওলানা ইউছুফ পাটোয়ারী বলেন, মেয়ে বিয়ে দিয়েছি, নাতি নাতনিতো থাকবেই। কমিটিতে ইয়াবা কারবারি আছে কিনা আমার জানা নেই।

জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন বলেন, আমাদের দলে ছাত্রদলের পদ পদবী থেকে যুবদলের কমিটিতে আসে। কারা কমিটিতে আসছে আমি তো সব ইউনিয়ন ঘুরে দেখতে পারবো না। ইয়াবা কারবারি কে তা আমার জানা নেই।






চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব

আর্কাইভ