শিরোনাম:
●   কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ●   কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎ ●   কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ ●   কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ ●   কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ ●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
---

Newsadvance24
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলাধুলা » জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো কেসিএল’র ফাইনাল খেলা
প্রথম পাতা » খেলাধুলা » জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো কেসিএল’র ফাইনাল খেলা
১০৯৬ বার পঠিত
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো কেসিএল’র ফাইনাল খেলা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো লক্ষ্মীপুরের কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল)’র ফাইনাল খেলা। শনিবার সন্ধ্যা থেকে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি মাঠে এ খেলা শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। খেলায় করইতলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন। প্রথমে করইতলা স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে ১৫৭ রান করে। তার জবাবে কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন ১৬ ওভার ৩ বলে ৩ উইকেটে ১৫৮ রান করে। পরে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওই সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য এআর হাফিজ উল্যাহ, হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, হাজিরহাট মিল্লাত সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাখাওয়াত হোসেন, লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতালের এমডি আমজাদ হোসেন মিস্টার, কেসিএলের ডিরেক্টর জেনারেল রিয়াজ মাহমুদ সুমন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাজিব দেবনাথ ও সদস্য সচিব আকরাম হোসেন প্রমুখ।





আর্কাইভ