সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » আবুদাবিতে ২৫ বছরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
আবুদাবিতে ২৫ বছরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক বাংলাদেশী ২৫ বছরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টার দিকে ওই দেশের আলআইন শহরের জিনেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে আজাদ ৩১ ডিসেম্বর আলআইনে নিজ বাসায় স্ট্রোক করেন। আজাদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী আবদুল মালেকের ছেলে।
আবুল কালাম আজাদের ছোট ভাই জামায়াত নেতা ডা. মো. ইউছুফ জানান, তার বড় ভাই দীর্ঘ ২৫ বছর থেকে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে আবুদাবির আলআইন শহরে চাকুরী করে আসছেন। হঠাৎ গত ৩১ ডিসেম্বর তিনি স্ট্রোক করলে তাকে আলআইন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য ওই শহরের জিনেক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। তার পরিবারে স্ত্রী ও ৪মেয়ে রয়েছে। আজাদের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আজাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান তার পরিবার।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 