সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সৌদি আরবে বাংলাদেশী যুবকের মৃত্যু
সৌদি আরবে বাংলাদেশী যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : সৌদি আরবে এমরান হোসেন রোকন (৩০) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।রোববার ভোর রাতে দাম্মাম শহরের কাতিব আবামিয়া এলাকায় নিজ বাসায় স্ট্রোক করে সে মারা যায়। রোকন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির নুরুল ইসলামের ছেলে। তার মামা রেদোয়ান হোসেন হৃদয় জানান, এমরান হোসেন রোকন প্রায় সাড়ে ৩বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান। রোববার বিকেলে রোকনের ভগ্নিপতি মো. শরীফ দাম্মান থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মরদেহ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রয়েছে। বাড়িতে তার স্ত্রী, এক ছেলেও মা-বাবা রয়েছে। রোকনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রোকনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান তার পরিবার।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 