শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৪ ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৪ ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ
৪৮৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ৪ ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে  প্রশাসনিক কর্মকর্তা  নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন তারা ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় বৃহস্পতিবার জেলা প্রশাসক  উপজেলার বিভিন্ন দপ্তরের ৪ জন কর্মকর্তাকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এ অতিরিক্ত দায়িত্ব দেন।

 জানা যায়, সরকার পতনের পর থেকে উপজেলার হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, পাটারিরহাটের এড নুরুল আমিন রাজু,  সাহেবেরহাটের মো আবুল খায়ের ও চরমার্টিন ইউনিয়নের ইউছুফ আলী মিয়া পরিষদে অনুপস্থিত রয়েছেন।  এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে ওই সব এলাকার বাসিন্দাদের। ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমকে গতিশীল রাখতে হাজিরহাটে মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, পাটারিরহাটে সিনিয়র মৎস্য কর্মকর্তা  তুর্য সাহা, সাহেবের হাটে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও চরমার্টিনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো মোহসীনকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, দীর্ঘদিন চার ইউপি চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যহত হচ্ছে। নাগরিক সেবা সচল রাখতে ইউনিয়ন পরিষদ বিধিমালা মোতাবেক ওই সব ইউপিতে সাময়িকভাবে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।






চট্টগ্রাম এর আরও খবর

উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই

আর্কাইভ