বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যুব পরিষদ নেতার বাবার ইন্তেকাল, আ স ম রবের শোক
কমলনগরে যুব পরিষদ নেতার বাবার ইন্তেকাল, আ স ম রবের শোক
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জাতীয় যুব পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলালের বাবা সফিক উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে… রাজেউন)। মঙ্গলবার রাত ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ দিকে সফিক উল্লাহ’র মৃত্যুতে জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আ স ম আবদুর রব, সহ সভাপতি মিসেস তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বুধবার বেলা ১১টায় জানাযা শেষে সফিক উল্লাহকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।





মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা 