শিরোনাম:
●   কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ ●   কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ ●   কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ ●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ ●   ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ●   কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
---

Newsadvance24
সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » আদালতের নিষেধাজ্ঞা অমান্য জনস্বাস্থ্যের বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ
প্রথম পাতা » চট্টগ্রাম » আদালতের নিষেধাজ্ঞা অমান্য জনস্বাস্থ্যের বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ
৩২২ বার পঠিত
সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদালতের নিষেধাজ্ঞা অমান্য জনস্বাস্থ্যের বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জনস্বাস্থ্যের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে৷ সোমবার দুপুরে সরজমিন গিয়ে দেখা যায় রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের চরনেয়ামত এলাকা এক একর জমিতে বাউন্ডারি ওয়াল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের কাজ চলছে।

জানা যায়, ২০২২ সালের ৬ ডিসেম্বর চরসীতা এলাকার আলী হায়দর রামগতি উপজেলার ৪৪ নম্বর চর নেয়ামত এলাকায় ডিয়ারা জরিপী ২২৩ নাম্বার খতিয়ানের ২৮৫, ২৮৭,২৮৮ এবং আর এস ১৩৩২খতিয়ানের ৫৫০ দাগে এক একর জমি রামগতি পৌরসভার কাছে বিক্রি করে। প্রকৃত অর্থে ওই জমির মালিক আলী হায়দর নন। পরে রামগতি পৌরসভা জমি দখল করতে গেলে ওই সময় ফসল ভাঙার অভিযোগে ফরহাদ হোসেন বাদি লক্ষ্মীপুর আদালতে মামলা করে। মামলা চলাকলীন সময় পৌরসভা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে তাদের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করতে আদেশ দেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তাদের কাজ শুরু করলে গত বছরের ২৯ নভেম্বর তাদের জমি পেরত পেতে প্রকৃত মালিক নুরুল আমিন গংরা আদাতে মামলা করে। ওই মামলার আলোকে গত মাসের ১৪তারিখে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। নিষেধাজ্ঞার পাওয়ার পর আদালতের আদেশকে তোয়াক্কা না করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তাদের কাজ চালিয়ে যায়।

এ বিষয়ে প্রকৃত জমির মালিকদের মধ্যে গোলাম হোসেন বলেন, ডিয়ারা জরিপী ২২৩ নাম্বার খতিয়ানের ২৮৫, ২৮৭,২৮৮ এবং আর এস ১৩৩২খতিয়ানের ৫৫০ দাগে আলী হায়দর কোন মালিক নন। কিন্তু তিনি ভূমি অফিসের আঁতাত করে খতিয়ানে নাম অন্তর্ভুক্ত হয়ে

প্রায় ৯ একর জমির মধ্যে এক একর জমি রামগতি পৌরসভার কাছে বিক্রি করে দেয়। এটা সম্পূর্ণ বেআইনি। আমরা আমাদের জমি ফেরত পেতে আদালতের শরণাপন্ন হয়েছি। গোলাম হোসেন আরো বলেন, এ আলী হায়দর ও তার ছেলে জুলফিকার আলী পূর্ব সীতা আরো তিনটি খতিয়ানে ভূমি অফিসের সাথে আঁতাত করে খতিয়ানে অন্তর্ভুক্ত হয়। বিষয়টি আমাদের নজরে আসলে জোনাল সেটেলম্যান্ট অফিসে দরখাস্ত করে আমাদের জমি ফেরত নিয়েছি।

রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তানবীরুল ইসলাম বলেন, পৌরসভার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণের পৌরসভা জমি বুজিয়ে দিয়েছেন। সে আলোকে আমরা কাজ করছি। কাজ শেষ হলে আমরা আবার পৌরসভাকে বুজিয়ে দিব। আদালতের নিষেধাজ্ঞা বা কোন মামলার বিষয়ে আমি জানি না।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসন বলেন, জনস্বাস্থ্যের বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে তার নলেজে নেই।

এ বিষয়ে রামগতি পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ রেজা বলেন, আমি এ এলাকায় নতুন। আগের মেয়র কিভাবে জমি নিয়েছেন আমার ধারনা নেই।আমি খোঁজ নিয়ে জানাবো।






চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ
কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার  অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎
কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎

আর্কাইভ