শিরোনাম:
ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগতিতে শিশুসহ ৩ জনকে জবাই করে হত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগতিতে শিশুসহ ৩ জনকে জবাই করে হত্যা
৪৩৪ বার পঠিত
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগতিতে শিশুসহ ৩ জনকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জের ধরে সৎ মা, ছোট ভাই ও ভাগ্নিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে মো. তারেক নামে এক যুবক।

নিহতরা হলেন সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন ৬ ও নাতনি ফারিয়া আক্তার (৪)।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ঘাতক মো. তারেককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছে।

চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হুমায়ুন কবির সবুজ বলেন, ঘাতককে আটক করা হয়েছে। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

রাত ৯ টার দিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। একজন আটক রয়েছে।

জানা গেছে, সিডু মেস্ত্রিরির প্রথম সংসারের ছেলে তারেক। তিনি ঢাকায় থাকেন। দুইদিন আগে তিনি বাড়িতে আসে। ঘটনার সময় প্রথমে সৎ মা’কে জবাই করে হত্যা করে। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও জবাই করে হত্যা করেছে তারেক। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল যায়। স্থানীয়রা ঘাতক তারেককে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎ রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎
তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি

আর্কাইভ