রবিবার ● ২৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান পায়নি পরিবার
কমলনগরে ৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান পায়নি পরিবার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ৫ দিন ধরে নিখোঁজ মোশাররফ হোসেন (১৪) নামে মাদ্রাসা ছাত্রের সন্ধান পায়নি পরিবার।এর আগে গত বুধবার মাদ্রাসা ছুটির পর সে বাড়ি ফিরেনি। মোশাররফ মাতাব্বর নগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার৪র্থ শ্রেণীর ছাত্র এবং চর ঠিকা আশ্রয়ন কেন্দ্রের (কলোনী) মাছ ব্যবসায়ী আবুল খায়েরের ছেলে।
নিখোঁজ মোশাররফ হোসেনের বাবা আবুল খায়ের বলেন, গত বুধবার (২৪জানুয়ারী) তার ছেলে কলোনী থেকে মাদ্রাসা যায়। বিকেলে সে আর বাসায় ফিরেনি। ছেলের খোঁজ না পেয়ে (২৬ জানুয়ারী) শুক্রবার কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেও কোন সুফল পায়নি। ছেলের সন্ধানে ৫দিন ধরে রামগতি-কমলনগরের প্রতিটি জায়গায় মাইকিং চলছে। তার ছেলেকে পিরে পেতে তিনি প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মাতাব্বর নগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন বলেন, আমাদের মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র মোশাররফ ছুটির পর মাদ্রাসা থেকে বের হয়ে যায়। কিন্তু বাড়িতে না ফেরায় তার বাবা থানায় জিডি করেছে। তাকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার নলেজে নেই। জিডি হয়ে থাকলে তদন্তকারী কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিবেন।





কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 