শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বিদেশ থেকে কমলনগরে ফেরার পথে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, আহত -৫
প্রথম পাতা » চট্টগ্রাম » বিদেশ থেকে কমলনগরে ফেরার পথে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, আহত -৫
১৩৭২ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশ থেকে কমলনগরে ফেরার পথে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, আহত -৫

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : বিদেশ থেকে লক্ষ্মীপুরের কমলনগরে ফেরার পথে চাঁদপুরের হাজিগঞ্জ এলাকায় দুবাই প্রবাসী মো. ফয়েজ আহমেদ (৩৬) ডাকাতের কবলে পড়েছেন। তার হাতের রগ কেটে দিয়ে ডাকাতদল লুটে নিয়েছে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল। এই ঘটনায় আহত হয়েছেন ওই প্রবাসীর তিন ভাগিনা ও তাদের বহন করা মাইক্রোবাসের চালক।

সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া দুইটার দিকে চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন প্রবাসীর ভাগিনা নাঈম (২২), নাবিল (১৯), ফাহাদ (১৭) ও মাইক্রোবাস চালক নুরুল আলম (৩৫)।

গুরুতর আহত ফয়েজকে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত প্রবাসী ফয়েজ আহমেদ কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গণিপুর এলাকার বাসিন্দা আবুল কাসেমের ছেলে।

আহত ফয়েজ আহমেদ জানান, বিদেশ থেকে আসার খবরে তার তিন ভাগিনা কমলনগরের হাজিরহাট থেকে একটি মাইক্রোবাস (হাইয়েস গাড়ি) ভাড়া করে ঢাকা বিমানবন্দরে যায়। রাত সাড়ে ৯টার দিকে কমলনগরের উদ্দেশ্যে তারা রওয়ানা দেয়। পথে চাঁদপুরের কচুয়া থেকে একটি পিকআপ তাদের পিছু নেয়। ওই সড়কের হাজীগঞ্জের অদূরে পৌঁছলে ডাকাত দলের পিকাআপটি প্রবাসীকে বহনকরা মাইক্রোকে চাপা দিয়ে ক্ষতিগ্রস্ত করে। এক পর্যায়ে সামনে গিয়ে পিকআপ দিয়ে ব্যারিকেট দেয়। ৭/৮জনের ডাকাত দল পিকাআপ থেকে নেমে তাদের এলোপাতাড়ি পেটাতে থাকে; ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় কুপিয়ে ফয়েজের ডান হাতের তিনটি রগ কেটে দেয়। লুটে নেয় ৫টি মোবাইল, নগদ টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই; এ ব্যাপারে কেউ কিছু জানায়নি।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎ কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎

আর্কাইভ