শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারার মান্নানসহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারার মান্নানসহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল
৬৭৯ বার পঠিত
সোমবার ● ৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারার মান্নানসহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভন্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন থেকে ঋণখেলাপির অভিযোগে বিকল্পধারার মহাসচিব ও বর্তমান সাংসদ আব্দুল মান্নান ও জাল স্বাক্ষরে জনসমর্থন প্রমাণিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩ ডিসেম্বর) নোয়াখালী-৪ আসন থেকে আবদুল মান্নানের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সভায় রিটার্নিং কর্মকর্তা জানান, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি তিন কোটি ২৯ লাখ টাকার ট্যাক্স পরিশোধ করেননি। এসব অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ান এক পার্সেন্ট জনসমর্থনের মধ্যে লটারির মাধ্যমে ১০ জনের সমর্থন যাচাই মধ্যে ৭ জনের জনসমর্থন ভুয়া প্রমানিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ান বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ১০জন ভেটারের সমর্থনের মধ্যে ৭ জনের ত্রুটি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তার প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে তিনি জানান।

এ আসনে নৌকার সমর্থিত প্রার্থী ফরিদুন নাহার লাইলী, সাবেক আওয়ামী লীগের এমপি আবদুল্লাহ আল মামুন, ইস্কাদার মীর্জা শামিম, জাসদ (ইনু) মোশাররফ হোসেন, মাহমুূদা বেগম, মে সোলাইমান ও মাহবুবুর রহমান মনোনয়নপত্র জমা দেন।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ

আর্কাইভ