বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন: ফরিদুন নাহার লাইলী
উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন: ফরিদুন নাহার লাইলী
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ (রামগতি -কমলনগর) আসনের নৌকার মনোনীত প্রার্থী ফরিদুন নাহার লাইলী বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিতে হবে। বুধবার বিকেলে রামগতি-কমলনগরে তার নির্বাচনী এলাকার হাজিরহাট বাজারের এক পথসভায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, এর আগে আমি এ আসনের সংরক্ষিত নারী সদস্য ছিলাম। তখন থেকে এ এলাকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এ এলাকার মামুষের ভিটেমাটি রক্ষার্থে মেঘনার ভাঙন রোধে যে প্রকল্প এখন বাস্তবায়নের পথে তা জননেত্রী শেখহাসিনাকে দিয়ে পাশ করিয়েছি। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা আপনাদের কথা চিন্তা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আগামী ৭ জানুয়ারী আপনারা নৌকায় ভোট দিয়ে আপনাদের উন্নয়নে শেখহাসিনার হাতকে শক্তিশালী করার অনুরোধ করছি।
লাইলী বলেন, বিশ্বের উন্নত দেশগুলো আমাদের উন্নয়নের চিত্র দেখে অবাক হয়। তারা আমাদের প্রশ্ন করে কিভাবে এত দ্রুত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার একক চিন্তার ফসল। তাই রামগতি ও কমলনগরের সাধারণ মানুষের দু:খ দুর্দশার কথা চিন্তা শেখহাসিনা আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এখন শুনছিআমাদের দলের কেউ কেউ নৌকা মার্কায় বিপক্ষে ভোট করার চিন্তা করছেন। এলাকায় ঘুরছেন। এরা আপনাদের উন্নয়ন হউক এটা চায়না। এরা জনগণের শত্রু, জননেত্রী শেখহাসিনার শত্রু। আপনারা তাদের বিষয়ে সজাগ থাকবেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন মাষ্টার, আবদুল মতলব, উপজেলা আওয়ামী লীগের সভাপতির মো নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক এ্যাড নুরুল আমিন রাজু বক্তব্য রাখেন। এর আগে তিনি তোরাবগঞ্জ, করইততলা বাজার এবং পরে রামগতির আলেকজান্ডার বাজারে পথসভায় বক্তব্য দেন।





কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ 