শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাবেক এমপি আবদুল্লাহ’র মনোনয়নপত্র জমা
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাবেক এমপি আবদুল্লাহ’র মনোনয়নপত্র জমা
৫৮৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাবেক এমপি আবদুল্লাহ’র মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সহসভাপতি ও চরআলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন, চরগাজী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন, বড়খেরী ইউপি চেয়ারম্যান হাসান মোকছেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোয়াইব খন্দকার প্রমুখ। পরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের কাছেও একটি কপি জমা দেন তিনি। ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতির আবদুল ওয়াহেদ মুরাদ, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবু তাহের ও সফিক উদ্দিন প্রমুখ।

এর আগে জাসদ (ইনু) মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব বর্তমান এমপি মেজর (অব:) আবদুল মান্নান, নৌকার মনোনীত প্রার্থী ফরিদুন নাহার লাইলী, ইস্কান্দার মির্জা শামিম, স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ান ও সোলাইমান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎ কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎

আর্কাইভ