শুক্রবার ● ৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সিঁধেল চুরি, ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট
কমলনগরে সিঁধেল চুরি, ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সিঁধেল চুরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পন্ডিত নগর এলাকার মো ইউছুফের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পরিবারের দাবি ওই সময় চোরের দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
বাড়ির মালিক মো ইউছুফ বলেন, তার কাছে থাকা নগদ ২লাখ টাকা এবং পৌনে ২ভরি স্বর্ণের গহনা ভাতের আলমারি উপরে রাখেন যেন কেউ বুজতে না পারে। রাত সাড়ে ১২টার দিকে তিনি পরিবারের লোকজনসহ ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তার ঘরের সব কিছু এলোমেলো দেখতে পান। পরে ঘরের সিঁধকাটা দেখে তাদের সন্দেহ হয়। ওই সময় আলমারি তল্লাশি করে কিছু পাননি তিনি।
হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।





মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা 