শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ২৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে স্কুলছাত্রের আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে স্কুলছাত্রের আত্মহত্যা
৮৩৯ বার পঠিত
বুধবার ● ২৫ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে আবুল বাশার(১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার গভীর রাতে চরফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির রেলিঙের সাথে ফাঁস দেয় সে। বাশার ফলকন উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী এবং ৭নম্বর ওয়ার্ডের মো সিরাজের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ভোট অফিস জামে মসজিদের মুয়াজ্জিন স্কুলের সিঁড়ির রেলিঙের সাথে বাশারের মরদেহ ঝুলে থাকতে দেখে সবাইকে জানায়। পরে স্থানীয়রা এসে কমলনগর থানা পুলিশকে খবর দেন। পাশ্ববর্তী এক মেয়ের সাথে বাশারের প্রেমের সম্পর্ক ছিলো। ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হচ্ছে খবর পেয়ে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। প্রায় ১০ বছর আগে বাশারের দুই ভাই মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মারা যায়। এক মাত্র ছেলেকে হারিয়ে ওই পরিবারে এখন শোকের মাতম চলছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

ময়না তদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ

আর্কাইভ