বুধবার ● ২৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে স্কুলছাত্রের আত্মহত্যা
কমলনগরে স্কুলছাত্রের আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে আবুল বাশার(১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার গভীর রাতে চরফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির রেলিঙের সাথে ফাঁস দেয় সে। বাশার ফলকন উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী এবং ৭নম্বর ওয়ার্ডের মো সিরাজের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ভোট অফিস জামে মসজিদের মুয়াজ্জিন স্কুলের সিঁড়ির রেলিঙের সাথে বাশারের মরদেহ ঝুলে থাকতে দেখে সবাইকে জানায়। পরে স্থানীয়রা এসে কমলনগর থানা পুলিশকে খবর দেন। পাশ্ববর্তী এক মেয়ের সাথে বাশারের প্রেমের সম্পর্ক ছিলো। ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হচ্ছে খবর পেয়ে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। প্রায় ১০ বছর আগে বাশারের দুই ভাই মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মারা যায়। এক মাত্র ছেলেকে হারিয়ে ওই পরিবারে এখন শোকের মাতম চলছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
ময়না তদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





লক্ষ্মীপুর-৪ আসনে ৬ প্রার্থীর মধ্যে মনোনয়ন পত্র বৈধ
কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা
লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 