শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ১৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জাতীয় » দেশ এখন লুটেরাদের স্বর্গরাজ্য : তানিয়া রব
প্রথম পাতা » জাতীয় » দেশ এখন লুটেরাদের স্বর্গরাজ্য : তানিয়া রব
১৩৭৫ বার পঠিত
শনিবার ● ১৪ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ এখন লুটেরাদের স্বর্গরাজ্য : তানিয়া রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

ঢাকা : জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি’র সহ-সভাপতি মিসেস তানিয়া রব বলেন, বেআইনি, মিথ্যা ও প্রতারণার মাধ্যমে এই অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। দেশটাকে লুটেরাদের স্বর্গরাজ্য পরিণত করার জন্য বর্তমান সরকারকে দায় বহন করতে হবে। শনিবার বিকেলে জাতীয় জাতীয় সরকার গঠনের দাবিতে জেএসডির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে সরকার উন্নয়নের বয়ান দিয়ে যাচ্ছে। এখন দুঃশাসন ও একতরফা নির্বাচনের চক্রান্ত প্রতিহত করা, সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার সরকার গঠন ছাড়া অন্য কোন বিকল্প নেই।

এ সময় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও দ্রব্যমূল্যর উদ্ধগতির ফলে সরকার দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অভিলম্বে এই সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠন জরুরি। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন পুনরুজ্জীবন বা পুনঃনির্মাণ করার জন্য জাতীয় সরকার গঠন একমাত্র সমাধান। জতীয় সরকার গঠনের মাধ্যমে সংবিধান,রাষ্ট্র-ক্ষমতা কাঠামো, নিপীড়নমূলক আইন কানুন ও বিধিব্যবস্থা বাতিল করতে হবে। অনৈতিক, অবৈধ সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠন রাষ্ট্রের অস্তিত্বের প্রয়োজনেই অনিবার্য হয়ে পড়েছে। জাতীয় প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেএসডি ঢাকা মহানগর পূর্ব আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম।

উক্ত সমাবেশে জেএসডি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক পরিচালনায় আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, এ্যাড. কে এম জাবির,এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম নিক্সন, মহানগর জেএসডি নেতা এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি তৌফিক উজ জামান পিরাচা ও প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম প্রমুখ ।





জাতীয় এর আরও খবর

কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার
কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আর্কাইভ