শিরোনাম:
●   কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ ●   কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ ●   কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ ●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ ●   ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ●   কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » আজ থেকে মেঘনায় ২২ দিন সকল ধরনের মাছ ধরা বন্ধ
প্রথম পাতা » চট্টগ্রাম » আজ থেকে মেঘনায় ২২ দিন সকল ধরনের মাছ ধরা বন্ধ
৫০২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ থেকে মেঘনায় ২২ দিন সকল ধরনের মাছ ধরা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর)  থেকে ২২ দিন সকল ধরনের মাছ ধরা বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন সরকার।

এ কার্যক্রম আগামী ২ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। নিষিদ্ধকালীন সময়ে নদী থেকে যে কোনো ধরনের সামুদ্রিক মাছ ধরা, পরিবহন, মজুত, সংরক্ষণ, বাজারজাতকরণ, বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আইন কার্যকরে জেলেদের সচেতন করার জন্য উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান, হাট-বাজার এবং মাছঘাট এলাকায় প্রচার-প্রচারণা, মাইকিং, পোস্টারিংসহ বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালানো হয়েছে। মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে জেলেদের নিয়ে করা হয়েছে সচেতনতামূলক সভা। এবং আইন অমান্যকারীদের বিষয়ে রয়েছে কঠিন হুশিয়ারী।

এ বিষয়ে কমলনগর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষায় ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার । জেলেদের সচেতনতায় উপজেলা টাস্কফোর্স কমিটি স্টোক হোল্ডার, মৎস্যজীবি সমিতি ও মাছঘাট এলাকায় মতবিনিময় সভা করা হয়েছে। নিষিদ্ধ সময়ে জেলেদের ভিজিএফের মাধ্যমে খাদ্য সহায়তা করা হবে। মৎস্য আহরণ নিষিদ্ধের এ আইন অমান্যকারীর বিরুদ্ধে জেল-জরিমানাসহ শাস্তির বিধান রয়েছে। আইন কার্যকরে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ বাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

কমলনগর উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, ইলিশ সম্পদ রক্ষায় কমলনগরে সকল ধরনের প্রস্তুতিসহ সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সকল স্তরে নির্দেশনা দেওয়া হয়েছে।






চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ
কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার  অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎
কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎

আর্কাইভ