মঙ্গলবার ● ২০ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে এক লাখ গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক
কমলনগরে এক লাখ গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্সক
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : “গাছে গাছে ভরবে দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এ শ্লোগান সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে সদস্য ও সাধারণ মানুষের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক। মঙ্গলবার দুপুর থেকে গ্রামীণ ব্যাংকের হাজিরহাট রামগতি শাখার উদ্যোগে এ গাছের চারা বিতরণ করা শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক হাজিরহাট রামগতি শাখা ব্যবস্থাপক মো.তাজুল ইসলাম খান, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক নিমাই চন্দ্র সরকার, দাইম উল্লাহ, হাবিবুর রহমান ও নিলুফা ইয়াসমিন প্রমুখ। সারাদেশের অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক হাজিরহাট রামগতি শাখায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।





কমলনগরে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
রায়পুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
কমলনগরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান
কমলনগরে কামিল ও ফাজিল নবীন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান
কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ 