সোমবার ● ৫ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ মো.ফারভেজ (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোকমানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই বাড়ির লোকমানের ছেলে। এর আগে রোববার রাতে ভিকটিমের মা বাদি হয়ে এ মামলা করেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম উপজেলার তোয়াহাস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কিশোর ফারভেজ বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। এবং তাদের উভয়ের বাড়ি পাশাপাশি হওয়ায় ওই ছেলে মেয়েদের বাড়িতে আশা-যাওয়ার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রোববার সকালে ওই স্কুল ছাত্রীর মা স্থানীয় হাজিরহাট বাজারে ডাক্তার দেখাতে যায়। এর সুবাদে ফারভেজ ওদের ঘরে ঢুকে জোরপূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এতে বাড়ির লোকজন দেখে ফেললে সে পালিয়ে যায়। পরে ভিকটিমের মা রাতে কমলনগর থানায় মামলা করেন।
কমলনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো.আব্দুল জলিল বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ 