শনিবার ● ৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জাতীয় » মধ্যরাতের জংলি আইন বাতিল করতে হবে : আ স ম রব
মধ্যরাতের জংলি আইন বাতিল করতে হবে : আ স ম রব
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
ঢাকা : স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে না-এ আইন ব্যবহৃত হচ্ছে সরকারের নিরাপত্তার জন্য। সরকারের অবৈধ শাসন, দুর্নীতি ও লুটপাট সুরক্ষা দিতে এবং বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য এ নিবর্তন মূলক জংলি আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনে গ্রেফতারকৃতদের মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়, তাতে প্রমাণ হয় এই আইন কোন স্বাধীন দেশের বা সভ্য সমাজের প্রতিনিধিত্ব করেনা। এ আইন সংশোধনের অযোগ্য এবং এটাকে স্থগিত রাখারও কোন সুযোগ নেই। ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিল করতে হবে।
জেএসডির উদ্যোগে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে আজ শনিবার সকাল ১১ টা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে আ স ম আবদুর রব এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ভয়ংকর ত্রাস সৃষ্টির মাধ্যমে সাংবাদিক বা নাগরিক গ্রেফতার করে যে তুঘলকি কান্ড সংগঠিত করে তা পুরো বিচার ব্যবস্থাকেই পঙ্গু করে দিয়েছ,প্রথম আলোর সম্পাদকসহ সাংবাদিকদের উপর নির্যাতন ও মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। এই অসাংবিধানিক সরকার অপসারণের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন,এই অনির্বাচিত সরকার বল প্রয়োগ করে স্বেচ্ছাচার জারি রাখার জন্য যে সব পদক্ষেপ গ্রহণ করছে তার অন্যতম হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। সুতরাং গণ বিরোধী ন্যায়বিচার পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইনকে ছুড়ে ফেলতে হবে।
ঢাকা মহানগর সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক এম এ ইউসুফ, মোশারেফ হোসেন মন্টু,কামাল উদ্দিন মজুমদার সাজু, আইন ও বিচার বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ারুল হক মজুমদার,শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক আজম খান, এম এ আউয়াল , তাবাসুম মৌ প্রমুখ।





কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি
কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ
কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল 