শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » জাতীয় » সরকারের অহমিকা বিপজ্জনক হয়ে উঠেছে : আ স ম রব
প্রথম পাতা » জাতীয় » সরকারের অহমিকা বিপজ্জনক হয়ে উঠেছে : আ স ম রব
১০৮১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের অহমিকা বিপজ্জনক হয়ে উঠেছে : আ স ম রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

ঢাকা : স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিদ্যমান অসাংবিধানিক সরকার আইনের শাসনবিহীন দেশ পরিচালনা করতে গিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে শুধু দেউলিয়াই করছে না দেশের ভবিষ্যৎও লুণ্ঠন করছে।

গণমানুষের বাস্তবতার সাথে সম্পর্ক বিহীন অপরিকল্পিত উন্নয়নের নামে বৈদেশিক ঋণে‌ যে উন্নয়ন ও কর্মসংস্থানের পরিকল্পনা করা হয়েছে তা অত্যন্ত ভঙ্গুর, এই ভঙ্গুরতা জাতীয় অর্থনীতিকে একটি অনিবার্য সংকটের দিকে নিয়ে যাচ্ছে।

ক্ষমতার বৈধতার সংকট দূর করতে অসাংবিধানিক সরকার জনগণের শাসনতান্ত্রিক অধিকার জলাঞ্জলি দিয়ে মানবিক উন্নয়নবিহীন আকাশ কুসুম গল্পের ফাঁদে উন্নয়ন বয়ানের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিরাট জনগোষ্ঠী চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের রাষ্ট্রে অনির্বাচিত বা অসাংবিধানিক সরকার ক্ষমতায় থাকতে পারবে না। সরকারের অহমিকা অভ্যন্তরীণ ও ভূ-রাজনীতিতে বিপজ্জনক হয়ে উঠেছে। এই সরকারের অপসারণ প্রজাতন্ত্রের জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এবং সংবিধান ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনেই জাতীয় সরকার অনিবার্য হয়ে পড়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ বিকেলে পল্টন মোড়ে জাতীয় সরকারের দাবীতে এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ ও মিছিলে আ স ম আবদুর রব উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

সমাবেশে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রাষ্ট্রীয় সকল স্তরে শ্রমজীবী কর্মজীবী মানুষের

প্রকৃত আয় কমে যাওয়ায় বাংলাদেশ নামক রাষ্ট্রে উন্নয়নের ধোঁয়াশার আড়ালে কি ঘটছে তা সহজেই অনুধাবন করা যায়। গণমানুষের রাষ্ট্র অর্থাৎ অংশীদারিত্বমূলক রাষ্ট্রীয় রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়।

জেএসডি ঢাকা মহানগর পূর্বের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সহ-সভাপতি এডভোকেট কে এম জাবির, এ কে এম মিজান উর রশীদ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক এস এম শামসুল আলম নিক্সন,এম এ ইউসুফ,মোশারফ হোসেন মন্টু,মোহাম্মদ মোস্তফা কামাল, কামাল উদ্দিন মজুমদার সাজু, অধ্যক্ষ হারুন অর রশিদ বাবুল, ফারজানা দিবা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।

সমাবেশ শেষ একটি বিক্ষোভ মিছিল পল্টন ,দৈনিক বাংলা, মোড় ,মতিঝিল হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।





জাতীয় এর আরও খবর

৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুল ছাত্রী গুরুতর আহত রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুল ছাত্রী গুরুতর আহত
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা

আর্কাইভ