শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন
প্রথম পাতা » চট্টগ্রাম » ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন
৬৭৯ বার পঠিত
শুক্রবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন

কাজী মুহাম্মদ ইউনুছ,নিউজ  এ্যাডভান্স

কমলনগর( লক্ষ্মীপুর) : ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের ২০২৩-২০২৪সালের নতুন কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আসহাব রাফি(ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি),সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান(ঢাকা বিশ্ববিদ্যালয়),হাসিবুল ইসলাম(বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়,বুয়েট),সুমাইয়া খানম(ইডেন কলেজ)সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফাহিম ফয়সাল মার্শা(স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়)।
৯ ফেব্রুয়ারি ২৩’ (বৃহস্পতিবার) সংগঠনটির সাবেক সভাপতি, সাধারন সম্পাদক ও উপদেষ্টাগণের যৌথ স্বাক্ষরে আগামী এক বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান “ঢাকায় লক্ষ্মীপুরের ছাত্র ছাত্রীদের সবচেয়ে বড় প্লাটফর্মে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। বিগত দিনের মত আগামীতেও আমরা লক্ষ্মীপুরের ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করার মাধ্যমে দেশের মানচিত্রে লক্ষ্মীপুর জেলাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবো ইনশাআল্লাহ।” এছাড়াও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও পরামর্শ চান নতুন কমিটির নেতৃবৃন্দ।
অপর নির্বাহী সদস্য ফারদিন জাওয়াদ তানিম প্রতিক্রিয়ায় জানান,রাজধানীতে জেলার অন্যতম এ সংগঠন সকল শিক্ষার্থী ও সাধারন জনগণের সঙ্কট মুহূর্তে ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবে।ঢাকায় অবস্থান করা সকল শিক্ষার্থী ও বিত্তবানদের আন্তরিক সহযোগিতা কামনা করেন উদ্যমী ও সদস্য।
উল্লেখ্য ২০১২ সালে ঢাকায় অবস্থানরত এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত হয়ে ঢাকা ও লক্ষ্মীপুরে বিভিন্ন সহ শিক্ষা,অংশগ্রহণ মূলক শিক্ষা,সামাজিক ও সমসাময়িক বিষয়ের উপর বিভিন্ন কর্মসূচী পালন করে আলোড়ন সৃষ্টি করে ঢাকাস্থ লক্ষ্মীপুরের ছাত্র-ছাত্রীদের প্রানের সংগঠনটি।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎ কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎

আর্কাইভ