শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে অভিনব কৌশলে চুরি, অবশেষে ধরা!
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে অভিনব কৌশলে চুরি, অবশেষে ধরা!
১৫৭০ বার পঠিত
বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে অভিনব কৌশলে চুরি, অবশেষে ধরা!

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : গায়ে কোর্টপ্যান্ট, দেখতে যে কোন বড় অফিসার অথবা অষুধ কোম্পানী এমআর কিংবা এরিয়া ম্যানেজারের মত। এ বেশভুষা নিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন বাজারের ফার্মেসী ও কসমেটিকস্ দোকানে ঢুকে কোর্টের ভিতরে মালামাল নিয়ে সটকে পড়েন। এভাবে দীর্ঘদিন অভিনব কৌশলে চুরির পর অবশেষে ধরা খেল সে। পাশ্ববর্তী রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রাম এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আবি আব্দুল্ল্যাহ (৪০) সর্বশেষ গতকাল মঙ্গলবার দুপুরে উপজোর  করইতলা কাজী মেডিকেল হলে ঢুকে মোবাইলে কথা বলার নাম করে তাদের দোকানের পিছনে গিয়ে দামি কিছু ওষুধ কোর্টের ভিতরে ঢুকিয়ে বাহির হওয়ার চেষ্টা করেন। মালিকের ছোটভাই আঁচ করতে পেরে তাকে আটক করে স্থানীয় আরো ওষুধ ব্যবসায়িদের খবর দেন। পরে সবাই এসে তার শরীর তল্লাসী করলে বেরিয়ে আসে তার নতুন রুপ। এভাবে উপজেলার বিভিন্ন বাজারের অভিনব পদ্ধতিতে দীর্ঘদিন থেকে চুরি করে আসছে বলে স্বীকার করে সে। তার সাথে আর কেউ জড়িত আছে কিনা এখন পর্যন্ত জানা যায়নি। পরে  বাজার ব্যবসায়ীরা বিষয়টি কমলনগর থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে ওই চোরকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে কাজী মেডিকেল হলের মালিক কাজী মোহাম্মদ ইউনুছ বাদি হয়ে একটি মামলা করলে ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখানো হয়।
কাজী মেকিকেল হলের মালিক কাজী মোহাম্মদ ইউনুছ জানান, দীর্ঘদিন থেকে সে তার ফার্মেসীতে ঢুকে দামি ওষুধগুলো চুরি করছেন। কিছু দিন  থেকে আমরা দোকানের ওষুধের কোন মিল না পেয়ে সন্ধেহ হয়। ঘটনার সময় ওই চোর তাদের দোকানে ঢুকে মোবাইলে কথা বলার নাম করে পিছনে যায় এবং কৌশলে তাদের দোকানের কয়েক বক্স দামি ওষুধ তার কোর্টর ভিতরে ঢুকান। বিষয়টি টের পেয়ে তার ভাই আশপাশের ব্যবসায়িদের খবর দেন। পরে ব্যবসায়িরা এসে তার শরীর তল্লাসী করে অষুধগুলো বের করা হয়। এ চোরটি করইতলা বাজারের বিভিন্ন ফার্মেসীতে প্রতিনিয়ত এভাবে  ঢুকে বসে থাকতো বলে অনেকে জানান।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা খোজ খবর নেওয়া হচ্ছে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎ কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ

আর্কাইভ