মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগতিতে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের সাজা
রামগতিতে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের সাজা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল এলাকায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. সুজন(১৯) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এ রায় দেন। অভিযুক্ত সুজন চররমিজ ইউনিয়নের মো. সিরাজের ছেলে।
জানা যায় সুজন প্রায় সময় উপজেলার চরআফজাল এলাকার এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করতো। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে সে ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করে। খবর পেয়ে রামগতি থানা পুলিশ তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সুজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তনু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।





মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 