শুক্রবার ● ১০ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ
মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার জুমআর নামাজের পর মুসল্লীদের উদ্যোগে উপজেলা সদর হাজিরহাট বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। মিছিলে আশপাশ এলাকার সকল মসজিদের ইমাম-মোয়াজ্জিনসহ হাজার হাজার মুসল্লী অংশ নেয়। মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে হাজিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজারে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুনুর সেলিম, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা আবুল খায়ের ও হাজিরহাট বাজার পরিচালনা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মো. ফাছায়েত উল্যাহ প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যকারীদের বিচার করা এবং রাষ্ট্র হিসেবে ভারত সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তাদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের হুশিয়ারি দেন তারা।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 