শনিবার ● ৪ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে দুই হাসপাতাল সিলগালা
কমলনগরে দুই হাসপাতাল সিলগালা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় লক্ষ্মীপুরের কমলনগরে ২টি হাসপাতালকে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা উপজেলার করইতলা বাজারে এ হাসপাতালগুলো সিলগালা করে বন্ধ করে দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের উপস্থিত ছিলেন ।
বন্ধ হওয়া হাসপাতালগুলো হলো লাইফ লাইন হাসপাতাল ও কমলনগর মর্ডান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজ পত্র না পাওয়ায় ২টি হাসপাতাল সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।





মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 