শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » আ’লীগ নেতার গাড়ি ভাংচুর মামলা কমলনগরের ইউপি চেয়ারম্যান কারাগারে
প্রথম পাতা » চট্টগ্রাম » আ’লীগ নেতার গাড়ি ভাংচুর মামলা কমলনগরের ইউপি চেয়ারম্যান কারাগারে
১২৩৪ বার পঠিত
মঙ্গলবার ● ৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগ নেতার গাড়ি ভাংচুর মামলা কমলনগরের ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়ি ভাংচুর মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় উচ্চ আদালত রতনকে ৮ সপ্তাহের জামিন দেয়। মেয়াদ শেষ হলে তিনি লক্ষ্মীপুর জজ ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এতে বিচারক জামিন আবেদন নামঞ্জুর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আসামি রতন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, ২১ জুন দুপুরে প্রথম ধাপে ইউপি নির্বাচন চলাকালে আওয়ামী লীগ নেতা পিংকু তোরাবগঞ্জ পৌঁছলে গাড়িতে হামলার ঘটনা ঘটে, ভাংচুর করা হয় গাড়ির কাঁচ। আহত হন পিংকুসহ অন্তত ১০ নেতাকর্মী। এ ঘটনায় রতনকে প্রধান ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পিসহ ৫৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আ.লীগ নেতা পিংকুর গাড়ি চালক নিজাম উদ্দিন বাদী হয়ে কমলনগর থানায় মামলাটি দায়ের করেন।

ঘটনার পর ফয়সল আহমেদ রতন বলেন, হামলার সময় আমি ঘটনাস্থল ছিলাম না। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তাও জানি না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ওপর অভিযোগ আনা হয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার

আর্কাইভ