শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর সংবাদদতা

লক্ষ্মীপুরের রায়পুরে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর)রাত ৯টার দিকে রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের ঝাউডুগি এলাকার কফিল উদ্দিন হাওলাদার রাস্তার পার্শ্ববর্তী বিল থেকে মরদেহটি উদ্ধার হয়। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তার পরনে ছিলো জিন্স প্যান্ট, শরীরে লাল রঙয়ের টি-শার্ট। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
পরে উদ্ধারকৃত মরদেহটি রায়পুর সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ঠিকানা ও স্বজনদের খোঁজে পুলিশের পক্ষ থেকে সারাদেশে এবং থানার ফেসবুকে বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত কিশোরের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, স্থানীয়রা রাস্তার পাশে বিলে অজ্ঞাত পরিচয় ছেলেটিকে পড়ে থাকতে দেখে উদ্বারের করে রায়পুর হাসপাতালে পাঠায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।





কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন 