শুক্রবার ● ৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ট্রাক চাপায় যুবকের মৃত্যু
কমলনগরে ট্রাক চাপায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক চাপায় মো. সফিক (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরবসু এলাকার হক সাহেবের বাজারে এ দুর্ঘটনা ঘটে। সে পাশ্ববর্তী রামগতি উপজেলার আজাদনগর এলাকার বশির আহমদের ছেলে।
স্থানীয় নাহিদ হোসেন জানান, সফিক ব্রিক ফিল্ডে লেবারের কাজ করতো। ঘটনার সময় আজাদনগর এলাকা থেকে চরবসু বাজারের দিকে যাচ্ছিলো। বিকেলে সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ড্রাইভারসহ ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাকের ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যায়। ট্রাক ড্রাইভারের নাম জানা যায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 