শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ১১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » গাছ কাটলো পল্লী বিদ্যুত, অভিযোগ বিকল্পধারার নেতার বিরুদ্ধে!
প্রথম পাতা » চট্টগ্রাম » গাছ কাটলো পল্লী বিদ্যুত, অভিযোগ বিকল্পধারার নেতার বিরুদ্ধে!
১৯৬০ বার পঠিত
সোমবার ● ১১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাছ কাটলো পল্লী বিদ্যুত, অভিযোগ বিকল্পধারার নেতার বিরুদ্ধে!

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লল্লী বিদ্যুতের লাইন  সঞ্চালনেরে নিছের গাছ কাটাকে কেন্দ্র করে বিকল্পধারা বাংলাদেশের লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিমের বিরুদ্ধে অনলাইন নিউজপোর্টালসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করার অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রতিপক্ষ ও আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এ অপপ্রচার চালাচ্ছেন। সোমবার কমলনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আব্দুর রহিম এমনই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি উপজেলার চরমার্টিন ইউনিয়নের মুন্সীরহাট এলাকায় পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ সঞ্চালইন লাইনের নিচে থাকা গাছের ডাল ছাঁটাই করেন। ছাঁটাই করা ওই গাছের মধ্যে তার ভগ্নিপতি মফিজ উল্যার বেশ কিছু গাছ রয়েছে।
এদিকে মফিজ উল্যার পরিবার ছাঁটাই করা ডালগুলো অন্যত্র সরিয়ে না নেওয়ায় ওই স্থান দিয়ে চলাচল করা কিছু পরিবার দুর্ভোগে পড়েন। বিষয়টি দ্রুত সমাধানের জন্য রহিম তার ভাগিনাদের চাপ প্রয়োগও করেছেন। অথচ, নামসর্বস্ব কিছু অনলাইন নিউজপোর্টালে তাকে ঘিরে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। ওইসব সংবাদে উল্লেখ করা হয়েছে গাছের ডাল ফেলে রেখে তিনি কয়েক পরিবারের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছেন।
আব্দুর রহিম বলেন, ‘বাস্তবে এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। বরং আমি এ ঘটনার প্রতিবাদ জানিয়েছিলাম। বিকল্পধারার উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিত একটি পক্ষ রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। একইভাবে কিছু নিউজপোর্টালে আমার বিরুদ্ধে সংবাদও প্রকাশিত হয়। অথচ, ওইসব নিউজপোর্টালের কোনো সাংবাদিক আমার কোনো বক্তব্যও নেয়নি। এসব অপপ্রচারের বিরুদ্ধে আইসিটি আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে আওয়ামী লীগকে সক্রিয় করার অভিযোগ ‎ কমলনগরে ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে আওয়ামী লীগকে সক্রিয় করার অভিযোগ ‎
কমলনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা কমলনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন
কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ‎ কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ‎
সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী ‎ সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী ‎
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ‎ কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ‎
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎ কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎

আর্কাইভ