শিরোনাম:
●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ ●   ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ●   কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ ●   কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ ●   কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎ ●   প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ●   শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি
ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
---

Newsadvance24
সোমবার ● ২৪ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগঞ্জে ইটভাটার চিমনি ধসে কমলনগরের দুই ভাইসহ নিহত-৩, ভাটামালিক গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগঞ্জে ইটভাটার চিমনি ধসে কমলনগরের দুই ভাইসহ নিহত-৩, ভাটামালিক গ্রেপ্তার
১৪৭৬ বার পঠিত
সোমবার ● ২৪ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগঞ্জে ইটভাটার চিমনি ধসে কমলনগরের দুই ভাইসহ নিহত-৩, ভাটামালিক গ্রেপ্তার

 নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইটভাটার চিমনি ধসে আপন দুই ভাই নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মদিনা ব্রিকসে এ দুর্ঘটনা ঘঠে। এ ঘটনায় রাতে রামগঞ্জ থানায় নিহত দুই সহোদরের ছোটভাই হেলাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করলে সোমবার ভোররাতে উপজেলার ভোলাকোট এলাকায় অভিযান চালিয়ে ভাটা মালিক আমির হোসেন ডিপজল ও ম্যানেজার স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। নিহতরা হলেন,কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের আলতাফ মাঝির ছেলে বেলাল হোসেন (৩২) ও ফারুক হোসেন (২০)। মারাত্মক আহতবস্থায় রাকিব হোসেন নামের আরেকজনকে লক্ষ্মীপুর সদর হসপিটালে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় ভাটার অন্য শ্রমিকরা বাধা দেন। বিক্ষোভ করে ইটভাটার মালিক আমির হোসেন ডিপজলের বিচার দাবি করেন তারা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ইটভাটার উঁচু চিমনি ধসে পড়ে। এ সময় কর্মরত বেলাল ও ফারুকসহ ১০ জন শ্রমিক চিমনির নিচে চাপা পড়েন। বেলাল ও ফারুক ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে মরদেহগুলো আনার সময় শ্রমিকরা ভাটা মালিকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ বন্ধ করে দেন শ্রমিকরা।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, তিনজন নিহতের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে থানায় মামলা হয়। এ ঘটনায় ভাটা মালিকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।অভিযোগ রয়েছে, ইটভাটার মালিকের গাফিলতি ও ভাটা ছিল খুব ঝুকিঁপূর্ন।  এসব বিষয়ে বারবার বলার পরও ভাটা মালিক কোন ব্যবস্থা নেয়নি। তাই ইটভাটা ঝুকিপূর্ণ থাকার কারনে এঘটনা বলে দাবী করেন স্থানীয়রা।

 





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎
কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎ কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎
শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি
ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই :  এ আর হাফিজ উল্লাহ ‎ ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই : এ আর হাফিজ উল্লাহ ‎
ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎ ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎
জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎ জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎

আর্কাইভ