শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে খাল দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে খাল দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু
৫৩৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে খাল দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর)  : বন্যার পানি ও স্বাভাবিক পানি প্রবাহে বাঁধাসৃষ্টিকারী বেয়ালজালসহ মাছ ধরার নানা জাল বসিয়ে খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করলো কমলনগর উপজেলা প্রশাসন। মঙ্গলবার ( ২৭ আগষ্ট) অভিযানের নেতৃত্ব দেন কমলনগর সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোঃ রেজা। এসময় সেনাবাহিনীর সহযোগিতায় মুছারখাল ও জয়বাংলা খালের ওপর পানিপ্রবাহ বাঁধাসৃষ্টিকারী বিভিন্ন বেয়ালজাল, গাড়াজাল ও লেদজাল অপসারণ করা হয়।

---

অভিযান বিষয়ে কমলনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, কমলনগর, রামগতি ও লক্ষ্মীপুরে বন্যার পানি গড়িয়ে মেঘনা নদীতে যাওয়ার  জন্য যে খাল রয়েছে সেগুলো প্রায় ইতোমধ্যে দখল হয়ে গেছে। বর্তমানে খালগুলোতে জাল বসিয়ে পানিপ্রবাহ ব্যাপক ভাবে বাঁধা সৃষ্টি করছে। এতে বন্যার পানি নেমে যেতে পারছেনা। তাই আমরা কমলনগর উপজেলা থেকে অভিযান শুরু করেছি। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি খাল দখলমুক্ত করতে হবে। তাতেই দ্রুত বন্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

---

তিনি আরো জানান, মুছারখালটি কমলনগর ও লক্ষ্মীপুর সদর উপজেলার সীমানা ঘেষে মজুচৌধুরীহাট স্লুইচ গেটে গিয়ে মিলিত হয়েছে। এ খাল দিয়ে কমলনগর, লক্ষ্মীপুর সদর এবং নোয়াখালী সদর উপজেলার বন্যার পানি মেঘনায় গিয়ে পড়ছে। অতি গুরুত্বপূর্ন এ খালটি দখলমুক্ত হওয়া খুবই প্রয়োজন।

তিনি বলেন, প্রশাসনের পক্ষে এতগুলো খাল দখলমুক্ত করা সম্ভব না। এজন্য স্থানীয় এলাকাবাসীকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। এ যুদ্ধ আমাদের সবার।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎

আর্কাইভ