শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে চিরকুটে বিচার চেয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
কমলনগরে চিরকুটে বিচার চেয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : চিরকুটে অপরাধীর বিচার চেয়ে লক্ষ্মীপুরের কমলনগরে মাইমুনা আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে।
শুক্রবার বিকেলে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রবাসী মামুনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মাইমুনা ওই বাড়ির আবুধাবি প্রবাসী মামুনের মেয়ে এবং উপজেলার আল আরাফা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
আত্মহত্যার পর মাইমুনার লিখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
চিরকুট ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মাইমুনা স্থানীয় আল আরাফা দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী। মাদ্রাসায় আসা যাওয়ার পথে একই এলাকার মোঃ জাকিরের ছেলে ওমর বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতো।এক পর্যায়ে ওমর মাইমুনাকে নিয়ে এলাকায় বিভিন্ন কুৎসা রটায়।বিষয়টি মাইমুনার মা জানতে পেরে তাকে (মাইমুনা) গালমন্দ করে।
(আজ)শুক্রবার সকালে মেয়েকে বাসায় রেখে কেনাকাটার জন্য করইতলা বাজারে গেলে এর ফাঁকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এর আগে চিরকুটে তার মৃত্যুর জন্য জাকিরের ছেলে ওমরকে দায়ি করেন। এবং তার বিচার দাবি করেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল জলিল বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 