সোমবার ● ৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের চরকাদিরা ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
কমলনগরের চরকাদিরা ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস এ পদের শূন্য ঘোষণা করেন। এর আগে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল ) ওই ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ পদত্যাগ পত্র জমা দেন। সে আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন যাচাই বাছাই শেষে আজ এ পদটি শূণ্য ঘোষণা করেন। মাওলানা খালেদ সাইফুল্লাহ পদত্যাগ পত্র জমা দিয়ে ওমরা পালনের জন্য পবিত্র মক্কা নগরীতে চলে যান। তিনি আগামী ৮ মে প্রথম দাপের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন চরকাদিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তার পুত্র মাওলানা নুরুল্লাহ।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ গত বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দেন। সে আলোকে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়েছে।





কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার
কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ 