শিরোনাম:
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ১৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
১২৫২ বার পঠিত
বুধবার ● ১৭ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

নোয়াখালী : নোয়াখালীতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আবুল কালাম(৪৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূ বাদি হয়ে সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আবুল কালাম সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির মৃত সফি উল্যার ছেলে। এর আগে গত রোববার (১৪জানুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গৃহবধূর বাড়ি কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে ছিলো।মেঘনার ভাঙনে তাদের বাড়ি ঘর বিলীন হওয়ায় তারা ওই এলাকায় বসবাস করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সাহেবেরহাট এলাকায় মেঘনার ভাঙনে বাদির বাড়ি-ঘর বিলীন হওয়ায় তারা গত ছয় বছর থেকে নোয়াখালীর আন্ডারচর এলাকায় জমি কিনে বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। ওই পরিবারের সাথে দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী আবুল কালামের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে । বিষয়টি নিয়ে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আমলী আদালতে মামলা চলছে। এর জের ধরে আবুল কালাম ক্ষিপ্ত হয়ে গত রোববার রাত ১২টার দিকে ওই গৃহবধূ প্রাকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে আগ থেকে ওঁৎ পেতে থাকা আবুল কালামসহ মুখোশধারী ৪-৫জন জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যায়।

এদিকে অভিযুক্ত আবুল কালাম, বলেন, অভিযোগকারী ফাতেমা আমার সম্পর্কে জিয়ারী হয়। তাদের গাছের ডাল আমার জমিনে এসে ফসল নষ্ট করায় আমি কিছু গাছের ডাল কেটে দিয়েছি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছে। আমিও এর সুষ্ঠু তদন্ত চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার এস আই মইন উদ্দিন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়েছে। আসলে এ ধরনের কোন ঘটনার আলামত পাওয়া যায়নি।





চট্টগ্রাম এর আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আর্কাইভ